টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে গ্যাসের বাজারে নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে জগন্নাথপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও অনিয়ম প্রতিরোধই ছিল অভিযানের মূল লক্ষ্য।
প্রথমে শহীদ মিনার রোড এলাকায় সুহেল আহমদের গ্যাসের দোকান পরিদর্শন করা হয়। তিনি প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেন এবং জানান, তার দোকানে বিএম গ্যাস ১৪৫০ টাকা ও ওমেরা গ্যাস ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পরে তার বটেরতলা এলাকার গুদামঘর পরিদর্শন করে খালি সিলিন্ডার পাওয়া গেলেও কোনো অনিয়ম পাওয়া যায়নি।
এরপর পশ্চিমবাজার এলাকায় শরীফ মিয়ার ‘হাবিব এন্টারপ্রাইজ’-এ অভিযান চালানো হয়। সেখানে গ্যাস পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় শরীফ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি নিজেকে ফ্রেশ গ্যাসের বিক্রয় প্রতিনিধি দাবি করেন এবং জানান, তার কাছে কোনো গ্যাস মজুত নেই।
এছাড়াও আরও দুটি গ্যাস বিক্রয়কেন্দ্রে তদারকি করা হয়েছে। অভিযানের ফলে বাজারে স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

1

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

2

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ৫ জন

3

তদন্ত চলছে সাত দেশে

4

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

5

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

6

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

7

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

8

ওসমানী মেডিকেল এলাকায় রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ

9

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বা

10

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

11

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

12

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

13

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

14

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

15

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিত করতে হবে....এডভোকেট মোমিন

16

সিলেটে রেললাইন থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

17

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

18

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

19

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

20