টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ পৌর নির্বাচনে চমক হতে পারেন শাহ আবুল কালাম



প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পৌরসভা-এর আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক শাহ আবুল কালাম। তিনি সদ্য বিলুপ্ত যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক এবং বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল-এর সাবেক সভাপতি।
ছোটবেলা থেকেই বাবার হাত ধরে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন তিনি। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও নিজের কষ্টার্জিত অর্থে মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশে না থাকলেও স্থানীয় রাজনীতির খোঁজখবর রাখা এবং দলের নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর দাবি করেছেন তিনি।
বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ মসুলা (জানাইয়া) গ্রামের বাসিন্দা শাহ আবুল কালাম শাহ হাজী জামশেদ আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি শাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান হিসেবে করোনা ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান করেছেন। এছাড়া দরিদ্র পরিবারের সদস্যদের বিয়ে ও চিকিৎসা সহায়তায় নীরবে কাজ করে যাচ্ছেন।
দেশে থাকা অবস্থায় তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বর্তমানে তিনি বিশ্বনাথ সোসাইটি ইউকে-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠা করেছেন।
তথ্যপ্রযুক্তির এই যুগে প্রবাসে থেকেও নিয়মিত মোবাইল ফোনের মাধ্যমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। পাশাপাশি প্রবাসে অনুষ্ঠিত সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করে কমিউনিটির সঙ্গে সংযুক্ত রয়েছেন।
এ কারণে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি দেশে ও প্রবাসে বাঙালি কমিউনিটিতে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ আবুল কালাম বলেন, “সর্বশ্রেণি-পেশার মানুষের অনুপ্রেরণায় আমি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাকে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

1

ঢামেক থেকে এভারকেয়ারে হাদির উন্নত চিকিৎসা শুরু

2

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

3

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদে

4

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

5

সিলেটের সারী নদীতে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর

6

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

7

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

8

১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

9

হবিগঞ্জে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক

10

নবীগঞ্জে গ্যাস দেয়ার সময় পাম্পে আ গু ন

11

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলা: আগামী ৭ জানুয়ারি রায় ঘোষণ

12

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

13

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

14

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

15

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

16

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

17

বিশ্বনাথে রাজনৈতিক নেতাদের চাপে পরিবার একঘরে, বাড়িছাড়া হওয়ার

18

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20