টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি–জামায়াত সংঘর্ষে ৫০ আহত, প্রার্থীর গাড়ি অবরুদ্ধ

টুডেসিলেট ডেক্স ::পটুয়াখালীর বাউফল উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনি প্রচারণার মধ্যেই বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।এ সংঘর্ষের ঘটনার জেরে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের গাড়ি অবরুদ্ধ করে রেখেছেন জামায়াত কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে দাঁড়িপাল্লা প্রতীকের ক্যাম্পিংয়ের জন্য বাউফলের বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে যান একদল কর্মী-সমর্থক। সেখানে তাদের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে উভয়পক্ষের কয়েকজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সংঘর্ষের ঘটনার জেরে বিকাল ৪টার দিকে বাউফল থানার সামনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারকে বহনকারী গাড়ি জামায়াত সমর্থকরা অবরুদ্ধ করে রাখে। ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। পরে জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েক নেতার হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, চন্দ্রদ্বীপে ধানের শীষ সমর্থকদের ওপর জামায়াতের হামলা পরিকল্পিত ও সংগঠিত। এ সহিংসতায় প্রচারণা একেবারেই অচল হয়ে পড়ে এবং এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, সংঘর্ষের খবর পেয়েছি, বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে বিস্তারিত জানাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সালেহ আহমেদ জানান, চন্দ্রদ্বীপে সংঘর্ষের খবর পেয়েছি। প্রাথমিকভাবে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর বাউফল উপজেলা ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন ভোটকেন্দ্র এলাকায় বিএনপি–জামায়াতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনি প্রচারণার পরিবেশ আজ প্রায় অচল, এবং সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনা ভোটের মাঠকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

1

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

2

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

3

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

4

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

5

লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আ হত ১০

6

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

7

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

8

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

9

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

10

সিলেট-তামাবিল সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

11

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন হাদি

12

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

13

আর একটি পাথরও সরানো হলে জীবন ঝালাপালা করে দেব

14

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

15

আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

16

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

17

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

18

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

19

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

20