টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন।

এর আগে মঙ্গলবার (১৩ মে) তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।  

জোবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছেজোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড দেন। তাকেও জরিমানা করা হয়েছে ৩৫ লাখ টাকা।

এদিকে গত বছরের শেষের দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। সেই গেজেটে বলা বলা হয়, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন (১০ অক্টোবর, ২০২৪ ইং তারিখের বাংলাদেশ গেজেটে প্রকাশিত) সংশোধনপূর্বক আইনের ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ [কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬-০৯-২০০৭] -এ তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আপিল দায়েরের নিমিত্ত বিনাশর্তে ১ (এক) বছরের জন্য স্থগিত করা হলো।

এরপর চলতি বছরের ৬ মে দেশে ফেরেন জোবাইদা রহমান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজারে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার

1

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

2

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

3

কানাইঘাটে ৩ ভাইকে কু*পিয়ে জখম, একজনের মৃ ত্যু

4

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

5

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় ন

8

কুয়াশা, শীত আর শ্রমিক সংকট—সব বাধা পেরিয়ে জগন্নাথপুরে বোরো আ

9

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

10

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

11

দিরাইয়ে সেচের পানি নিয়ে সংঘর্ষে আহত ৩০

12

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

13

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

14

আমাদের মধ্যে অনেক ষড়যন্ত্রকারী আছে: এমএ মালিক

15

সিলেট ৬টি আসনে নির্বাচনী মাঠে পরিবর্তন, ১১ জনের মনোনয়ন প্রত্

16

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

17

পরকালের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাস

18

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর অভি

19

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

20