টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহমান


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। যারা বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো অসংখ্য মানুষকে হত্যা ও গুম করেছে। মিথ্যা মামলা দিয়ে দেশবাসীকে জর্জরিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে। দেশ ও বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও করবে।
লাখো মানুষের এই আন্দোলন-সংগ্রামে ২০২৪ সালে হাজারো মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের স্বাধীনতাকে যেমন রক্ষা করা হয়েছিল, তেমনি ২০২৪ সালের গণতন্ত্রকামীরাই ৫ আগস্ট স্বাধীনতা রক্ষা করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ কর্মসূচির অর্ধেক বাস্তবায়ন হয়েছে, দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। পাশাপাশি কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করা হবে।
সিলেট অঞ্চলের প্রবাসীদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রতিটি জেলায় আধুনিক ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে, যাতে যুবসমাজ দক্ষ হয়ে বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি করতে পারে। এতে দেশে রেমিট্যান্স বাড়বে এবং অর্থনীতির বিকাশ ঘটবে।
এর আগে বুধবার রাত ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। রাত ৯টা ১৮ মিনিটে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে যান।
রাত সাড়ে ১২টার দিকে শ্বশুরবাড়িতে পৌঁছে স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। উল্লেখ্য, তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

1

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

2

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

5

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

6

১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন

7

ছাতকে উলামালীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

10

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

11

৫০০ টাকা পাওনা নিয়ে অপমানের অভিযোগ, বিষপানে যুবকের মৃত্যু

12

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পাটওয়

13

মধ্যনগরে র‍্যাবের অভিযানে ১৮৩০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রে

14

জাতীয় পার্টি জিন্দা লাশ: নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা

15

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

16

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

17

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

18

কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থ

19

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

20