টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসঙ্গে কাজ করবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির।

কার্যালয়ে পৌঁছে প্রথমেই মরহুমা বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি কার্যালয়ের তৃতীয় তলায় যান এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে জামায়াত আমির বলেন, তিনি (খালেদা জিয়া) কারাবন্দি অবস্থায় অসুস্থ হলে পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার অনুরোধ জানানো হলেও দেশের বাইরে তো নেওয়া হয়নি, বরং সরকারের থেকে বারবার উপহাস করা হয়েছে।

বক্তব্যে তিনি তারেক রহমানসহ পরিবারের সকলকে সমবেদনা ও সহমর্মিতা জানান।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াত আমিরের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

2

ডেভিল হান্ট ফেইজ-২: মধ্যনগরে নিয়মিত মামলার আসামি নুরুল হক গ্

3

সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার ভারতীয়

4

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

5

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

6

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

7

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার

8

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার,

9

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর জসীমউদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদে

10

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

11

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

12

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

13

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

14

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

15

আহমদ কিনু’র ফেসবুক আইডি ব্যবহার করে টাকা দাবি

16

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

17

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

18

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা,বন্যার আভাস সিলেটে

19

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

20