টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির অবস্থা ‘ক্রিটিক্যাল’,

পূর্বনির্ধারিত নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক।তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।সেখানে তার অস্ত্রোপচার চলছে।

শুক্রবার বিকালে যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যান সঙ্গীরা। এ সময় রক্তে ভেসে যায় তার পুরো শরীর। 

হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, তার সঙ্গীরা বি নেগেটিভ রক্তের খোঁজ করছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে হাদির।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালানোর প্রাক্কালে দুর্বৃত্তরা গুলি করে তাকে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান টেলিফোনে যুগান্তরকে বলেন, ২টা ২২ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

জুলাইর গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন। গণঅভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা-৮ আসন থেকে। ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি।  

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমল জ্বালানি তেলের দাম

1

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

2

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

3

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র

4

নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফল্যের প্রতিচ্ছবি জ

5

স্বামী ‘খালাস পাওয়ায়’ সিলেট আদালত ভবনে দুজনকে কোপালেন স্ত্র

6

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

7

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

8

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

11

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

12

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ

13

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

14

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

15

হজ থেকে ফিরে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

16

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

17

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

18

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

19

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

20