টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন- এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি... যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণঅভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার...। কিন্তু যে পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবে না। যদি রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটি জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।

প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহবান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির নেতা নাহিদ। তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন, আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ- সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সব দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। আশা করি সবাই তার সঙ্গে কো-অপারেট করবেন।

প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান নাহিদ। তিনি বলেন, হ্যাঁ, যদি কাজ করতে না পারেন, থাকবেন, থেকে কী লাভ?

এ আলোচনার পর প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। উনি বলছেন, উনি এ বিষয়ে ভাবছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে, তিনি কাজ করতে পারবেন না।

পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন, এখন যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়... সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পেলে উনি থাকবেন কেন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

1

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ থাকবে

2

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

3

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

4

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

5

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

6

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

7

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

8

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

9

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

10

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

11

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

12

ডেভিল মতিন খাঁকে উদ্ধার করে পালাল সন্ত্রাসীরা : হামলায় আ

13

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

14

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

15

সিলেটের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

16

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান পর্যবেক্ষক দুদু ম

17

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

18

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

19

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৬নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফি

20