টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।
শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ইসি আনোয়ারুল বলেন, “আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা আমরা ইতোমধ্যে প্রকাশ করেছি, এবং ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা করা হবে।”
গণভোট বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণভোট সংসদ নির্বাচনের আগে হবে, না পরে হবে—বিষয়টি এখনো আমাদের নজরে আসেনি। সরকার কীভাবে এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে, সে সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনের কাছে আসেনি।”
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে নির্বাচন হবে কি না—এমন প্রশ্নের উত্তরে ইসি আনোয়ারুল বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। রাজনৈতিকভাবে যা সিদ্ধান্ত হবে, আমরা সেটি বাস্তবায়ন করব।”
নির্বাচনী প্রতীক নিয়ে তিনি আরও বলেন, “নির্বাচন পরিচালনা বিধিমালায় বিভিন্ন প্রতীকের একটি তালিকা রয়েছে, যা সময় সময় পরিবর্তন বা পরিমার্জন করা হয়। আমরা ইতোমধ্যে এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করেছি।”
তিনি জানান, নভেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পাশাপাশি, যারা কারাগারে রয়েছেন তারাও যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড -

1

খালিদ মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল জগন্নাথপুর, মানববন্ধ

2

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

3

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

4

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

5

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

6

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

7

ছাতকে লাফার্জ হোলসিম বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ

8

সাদাপাথর লুটপাট মামলা: বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রি

9

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

10

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

11

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

12

দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক র

13

থানা পোড়ানোর হুমকির জেরে ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান গ্

14

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

15

৬ মাস আগে বিয়ে করেন পাইলট সাগর

16

ব্যাটিংয়ে বাংলাদেশ, মাঠে ঢুকে পড়ল সাপ

17

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

18

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ

19

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

20