টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

এর আগে সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পতিত হওয়ার ফলে কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষ্যে আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে অনেক স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

1

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

2

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

3

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

4

মধ্যনগরে বিএনপির উদ্যোগে সনাতনদের প্রার্থনায় সম্প্রীতির বার্

5

সিলেটে গ্রেফতার পটিয়ার ৫৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

8

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

9

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

10

বর্ষবরণের অনুষঙ্গ পুড়িয়ে জুলাইকে চ্যালেঞ্জ করা হয়েছে : সিলেট

11

রাতারগুল ঘুরে দেখলেন আসিফ নজরুল

12

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

13

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

14

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

15

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ

16

সিলেটে আওয়ামী লীগ নি ষি দ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের

17

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

18

জগন্নাথপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

19

দরিদ্র বাবার কন্যা ফারজানার স্বপ্নপূরণের পথে

20