টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে ‘গঙ্গা চুক্তি’ সংশোধন চায় ভারত

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদী চুক্তি স্থগিত করার পর এবার বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিটি পুনর্বিবেচনা ও সংশোধনের বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ভারত। খবর ইকোনোমিক টাইমসের। 

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে, অর্থাৎ স্বাক্ষরের তিন দশক পর। এই চুক্তি নবায়নের জন্য দুই দেশের সম্মতির প্রয়োজন হলেও ভারত একটি নতুন চুক্তির পক্ষে। এই চুক্তিটি শেখ হাসিনার প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাক্ষরিত হয়েছিল এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ফরাক্কা বাঁধ এলাকায় জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে গঙ্গার পানির প্রবাহ ভাগাভাগির একটি রূপরেখা নির্ধারণ করা হয়।

সূত্রগুলো জানিয়েছে, বর্তমান চুক্তির আলোকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয়ের মধ্যে পানির ভারসাম্য রক্ষায় নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। ভারত তার সেচ, বন্দর রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন অনুযায়ী চুক্তির সংশোধন চায়।

১৯৭৫ সালে গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে ফরাক্কা বাঁধ নির্মাণের পর নদীটির পানি নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল তা মেটাতেই ১৯৯৬ সালের এই চুক্তি স্বাক্ষর হয়।

এই চুক্তির আওতায় ভারত (উজানের দেশ) ও বাংলাদেশ (ভাটির দেশ) ফরাক্কা এলাকায় গঙ্গার পানি ভাগাভাগিতে সম্মত হয়। ফরাক্কা বাঁধটি ভাগীরথী নদীর ওপর নির্মিত, যা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

ফরাক্কা বাঁধের মাধ্যমে কলকাতা বন্দরের জন্য একটি ফিডার খালে ৪০,০০০ কিউসেক পানি সরানো হয়। বর্তমান ব্যবস্থায় শুষ্ক মৌসুমে (১১ মার্চ থেকে ১১ মে) উভয় দেশকে পর্যায়ক্রমে প্রতি ১০ দিন অন্তর ৩৫,০০০ কিউসেক করে পানি দেওয়া হয়।

তবে ভারত এই সময় আরও অতিরিক্ত ৩০,০০০ থেকে ৩৫,০০০ কিউসেক পানি দাবি করছে। এতে তাদের নতুন চাহিদা পূরণ করা যাবে বলে তারা প্রকাশ করছে।

সূত্রমতে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের অবস্থানের সঙ্গে একমত এবং মনে করছে বর্তমান চুক্তির শর্তাবলি পশ্চিমবঙ্গের প্রয়োজন মেটাতে ব্যর্থ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনে নিরপেক্ষ, গণভোটে সক্রিয় হতে হবে প্রশাসনকে

1

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

2

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

3

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

4

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

5

ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে ছাতকে মানববন্ধন

6

সুনামগঞ্জের শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাইয়ের হাতে

7

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

8

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত

9

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

10

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

11

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

12

৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত

13

রানার হ্যাটট্রিক ছাপিয়ে শেষ বলের নাটকীয় জয়ে ফিরল সিলেট টাইটা

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

16

শাবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

17

দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস

18

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

19

নির্বাচনি তফশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর নিয়ন্ত্রণে যাবে

20