টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত ৭-৮ জন।

এদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা গুরুতর।

শনিবার (৫জুলাই) ভোর সোয়া ৬টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের পাশে এনা ও ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তির নাম রাজু। তিনি ইউনিক পরিবহনের হেলপার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

তিনি বলেন, ইউনিক বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিকের হেলপার ঘটনাস্থলে মারা যান। এছাড়া দুই বাসের চালক ও যাত্রীসহ ৭-৮ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

3

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

4

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

5

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

6

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

7

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

8

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

9

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় একজনের মৃত্যু

10

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

11

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

12

ছাতকে বিএনপির ১৩টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন

13

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযা

14

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

15

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

18

ছাত‌কে যে‌ৗতুক লোভী স্বামী‌কে জেল হাজ‌তে প্রেরন

19

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

20