টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

সিলেটে ছিনতাইকারী আখ্যা দিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর করেছেন নিজ দলের নেতাকর্মীরাই। এ ঘটনার তদন্ত করছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।

জানা যায়, বুধবার সন্ধ্যায় নগরীর দর্শনদেউড়ি এলাকায় দলীয় নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হন সিলেট মহানগরীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম মিজান। তাকে শারীরিক নির্যাতন ও ন্যাড়া করে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন।

এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী বলেন, আমরা তদন্ত শুরু করেছি। এর বেশী কিছু না বলে কেবল জানিয়েছেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত শেষে একটা প্রেসবিজ্ঞপ্তি পাঠাবো।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি দেখছেন।

এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

1

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

2

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

3

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

4

কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠা

5

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

6

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

7

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

8

সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক স

9

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

10

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

11

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

12

সিলেট চেম্বার নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত

13

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

14

সুনামগঞ্জে পর্যটন স্পটে বিদেশী মদসহ পর্যটক গ্রেপ্তার

15

বিশ্বনাথে রাজনৈতিক নেতাদের চাপে পরিবার একঘরে, বাড়িছাড়া হওয়ার

16

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

17

দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করায় কলেজ ছাত্রকে

18

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

19

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

20