টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

হুমায়ুন কবির বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগপ্রাপ্ত



স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে দলের আন্তর্জাতিক বিষয়ক কার্যক্রম দেখভাল করবেন।
বুধবার (২২ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দেন এবং পরবর্তীতে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে অন্যতম সহযোগী হিসেবে ভূমিকা রাখেন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হিসেবে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনের আরেক প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাসমিনা রুশদী লুনা, যিনি দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।
সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, হুমায়ুন কবির সিলেটের একটি আসন থেকে নির্বাচন করবেন। হুমায়ুন কবির নিজেও বলেছেন, তিনি সিলেট-২ আসন থেকেই নির্বাচন করতে চান। তার এ ঘোষণায় বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর নিয়ে গঠিত সিলেট-২ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ইবনে সিনা হাসপাতালকে জরিমানা"

2

এএফপিসি" সেন্টারের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর

3

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

4

নিউ সুরমা হোটেল যেন মিনি পতিতালয়; প্রশাসন নিরব

5

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

6

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্

7

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

8

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

9

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

10

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

11

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

12

সিলেটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

13

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

14

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

15

খালেদা জিয়া আর নেই

16

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

17

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

18

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20