টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুরমা গেটে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট সদর উপজেলার সুরমা গেট এলাকা থেকে ৯০ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় চোরাই পণ্যসহ ৩জনকে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। গতকাল বুধবার (১৮ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেট এলাকায় চেকপোস্ট বসায় শাহপরান থানা পুলিশ। শাহপরান মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাজিব হোসেনের নেতৃত্বে সুরমা বাইপাসে চেকপোস্টে তল্লাশী চলাকালে সন্দেহভাজন একটি পিটকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬) থামার সংকেতে দিলে না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামায় ও পলায়নের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, ভোলা জেলার মনপুরা থানার চর ফয়েজ উদ্দিন ভূইয়ার হাট গ্রামের মো. আব্দুর রশিদ মাঝি ও রাজিয়া বেগমের পুত্র রিয়াজ ওরফে সাইফুল (২৪), সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার মাইনগর গ্রামের মোঃ নাছির উদ্দিন ও আয়েশা বেগমের পুত্র লিটন (২৩) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া পশ্চিম খান বাড়ির মোঃ আমির আলী খান ও ফিরুজা বেগমের পুত্র মোঃ আলমগীর খান (৩৫)। এসময় ১টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬), বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, টি-শার্ট, লুঙ্গি, সিগারেট ও স্কিন শাইন ক্রিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা।
প্রাথমিক জ্ঞিাসাবাদে এসব পণ্য ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় বিষয়ে শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৮/১৪৪ (১৭/০৬/২৫)। আসামীদেরকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

1

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

2

জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক

3

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

4

শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দির রক্ষায় জেলা প্রশাসক বরা

5

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

6

সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি

7

আহমদ কিনু’র ফেসবুক আইডি ব্যবহার করে টাকা দাবি

8

সবাইকে নিয়ে উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই : মুক

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

11

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

12

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রো

13

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

14

পালাতক মেয়র আনোয়ারজ্জামানকে আসামী করে আরেকটি মামলা দায়ের

15

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

16

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

17

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

18

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

19

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

20