টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপির এহতেশামের বাতিল

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এমএ মালিক ও সিলেট-৬ আসনে দলটির প্রার্থী ফয়সল চৌধুরীসহ সিলেটে স্থগিত হওয়া ৪ প্রার্থীর মনোনয়ন গৃহীত হয়েছে। তবে সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।

রোববার বিকেলে কাগজপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি জানান, শনিবার ৪ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছিলো। এদের মধ্যে বিএনপির এমএ মালিক, এনসিপির এহতেশাম ও সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা করা হয়েছিলো দ্বৈত নাগরিকত্ব ছাড়ার কাগজপত্র জমা না দেওয়ার কারণে।

আর সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ও সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমানের মনোনয়ন স্থগিত হয়েছিলো অনান্য কাগজপত্রের অপ্রতুলতার কারণে।

জেলা প্রশাসক জানা, এহতেশামুল হক ছাড়া বাকী ৪ জনই কাগজপত্র জমা দেওয়ায় রোববার তাদের মনোনয়নপত্র বৈধ বলে গৃহিত হয়। তবে এহতেশামুল হক যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়ার কোন কাগজপত্র দেখাতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়।

তবে এহতেশামুল হক তার হলফনামায় উল্লেখ করেছেন গত ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

সিলেটের ছয়টি আসন থেকে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে শনিবার ৫ জনের মনোয়নপত্র স্থগিত ও ৭ জনের বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

1

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

4

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

5

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

6

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) এর পক্ষ থেকে ফ্রান্স প

7

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

8

নির্বাচনি তফশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর নিয়ন্ত্রণে যাবে

9

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

10

পাথর কোয়ারী খুলে না দিলে, ৫ আগস্টের মতো আন্দোলন ছাড়া উপায় থা

11

সিলেটে সবচেয়ে বড় ভারতীয় গরু ও মহিষের চালান আটক করেছে বিজিবি

12

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

13

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

14

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

15

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

16

নিজের প্রাণ নিলেন এক যুবতী

17

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

18

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

19

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার,

20