টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমাদের সমাজে অনেক অসহায় ও দুস্থ মানুষ রয়েছে যারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ইফতার বিতরণ শুধু দান নয়, বরং এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধু মহলের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের উদ্যোগুলো সত্যিই প্রশংসনীয়। যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে যদি এভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াই তাহলে তারা সামান্যও হলেও উপকৃত হবে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রমজানের শুরু থেকে বিএনপির নেতাকর্মীরা সমাজের গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৪ মার্চ) নগরীর আম্বরখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বন্ধু মহলের পক্ষ থেকে প্রায় দুইশতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. উসমান গণি জানু, ব্যাংকার রাজু আহমদ, রহিম আহমদ। সার্বিক সহযোগীতায় ছিলেন, বন্ধু মহলের সদস্য মোমিন, জিবান, জহুর, আনোয়ার, মান্না, রবিউল, মাহমুদ, মুরাদ, রুবেল, রাব্বি, ইব্রাহিম, আবীর, সুমন, সুজন, রনি, হাবিব, অপু, রাহিম, সুজন, জুয়েল, রাজ্জাক, ফয়সল, ওয়াদুদ, বক্কর, জালাল,  রাজিব। -বিজ্ঞপ্তি  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

1

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

2

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

3

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

4

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

5

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

6

সিলেটে অসামাজিক কার্যকলাপবিরোধী পুলিশের কঠোর অভিযান: চার হোট

7

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্

8

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

9

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

10

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

11

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

12

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

13

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

14

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

15

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ

16

ভূমিকম্পে কাঁপল সিলেট

17

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

20