টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা

আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেট আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-  ‘জুলাই পদযাত্রা’। ওইদিন বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে।

এনসিপির জুলাই পদযাত্রা সফল করতে সিলেটে ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এই রজনৈতিক দলটি। নগরের বিভিন্ন স্থানে করা হচ্ছে পোস্টারিং। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জুলাই অভ্যত্থানের বর্ষপূতিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে এনসিপি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় ২৫ জুলাই সিলেটে আসছে পদযাত্রা।

এদিকে, ঘোষিত পদযাত্রা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৯ জুলাই)  মতবিনিময় সভায় করেন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ।

নগরের একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

সভায় বক্তারা বলেন, ‘২৫ জুলাই সিলেট শহর সাক্ষী থাকবে এক ঐতিহাসিক পদযাত্রার। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেদিন সিলেটে আগমন করবেন, আর তাদের স্বাগত জানাবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই, সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।’

এতে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, ‘সাংগঠনিক শক্তিকে এখন মাঠে নামানোর সময়। ২৫ জুলাইয়ের পদযাত্রা হবে আমাদের একতা, শৃঙ্খলা ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি জেলা ও মহানগর কমিটির সদস্য যেন দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা।’

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী খায়রুল ইসলাম, জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, যুব উইং, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুডে সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি অজিত কুমার দাস এখন চ্যানেল

1

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

2

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

3

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

4

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

5

রশিদপুরে পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান

6

কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

7

রাত পোহালেই ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা

8

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

9

এক বাথরুমে স্ত্রীসহ ৫ ঘণ্টা লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের

10

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

11

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

12

কমল জ্বালানি তেলের দাম

13

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

16

চালের বাজার স্থিতিশীল রাখতে ৩ ধাপে ব্যবস্থা গ্রহণ: খাদ্য উপদ

17

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

18

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

19

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

20