টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু



স্টাফ রিপোর্টার::
সিলেট নগরীতে এক রিকশাচালক গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে মিরাবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম মনসুর মিয়া (৩৬)। তিনি জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামের বাসিন্দা। বাবার নাম জামিউল ইসলাম।
স্থানীয়রা জানান, দগ্ধ অবস্থায় মনসুরকে দেখতে পেয়ে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার পোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৮টার দিকে মিরাবাজারের রিজভী মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়ে হোটেল জাহানের সামনের গলিতে গিয়ে মনসুর গায়ে পেট্রল ঢেলে আগুন দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক অশান্তির জের ধরেই তিনি আত্মহত্যা করেছেন। তবে স্থানীয়দের দাবি, সম্প্রতি পুলিশি ধরপাকড়ে নগরীতে ব্যাটারিচালিত অবৈধ রিকশার চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে অনেক রিকশাচালক বেকার হয়ে পড়েছেন। হতাশা থেকেই মনসুর প্রকাশ্যে আত্মাহুতি দিয়ে থাকতে পারেন।
এ প্রসঙ্গে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের কারণে মনসুর এমন ঘটনা ঘটিয়েছেন। তবে পরিবারের সঙ্গে দ্বন্দ্ব কিংবা অন্যান্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনার পর এলাকাজুড়ে শোক ও হতাশার ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

1

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

2

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

3

ব্যাটিংয়ে বাংলাদেশ, মাঠে ঢুকে পড়ল সাপ

4

জগন্নাথপুরে রাতভর অভিযান: পাঁচ পলাতক আসামি গ্রেফতার

5

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

6

জাকসু নির্বাচন: পুনরায় ভোট গণনা শুরু

7

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

8

আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তা সিজন-

9

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

10

কুলাউড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উত্ত

11

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদে

12

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

13

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক

14

বড়লেখায় পদক্ষেপ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

15

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন

16

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

17

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২: বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগে

18

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

19

মধ্যরাতে সিলেটে বিক্ষোভ: প্রথম আলো অফিস ও আলপাইন রেস্টুরেন্ট

20