টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার: কয়েকদিনের টানা বৃষ্টির পর সিলেটে ঈদের দিনে হেসেছিল সূর্য। তীব্র রোদ ও গরমে নাভিশ্বাস ওঠেছিল মানুষের। তবে এই গরমে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানাচ্ছে বৃষ্টি নামছে ফের।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় থাকবে শুষ্ক আবহাওয়া।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র থাকবে আংশিক মেঘলা আকাশ ও প্রধানত শুষ্ক আবহাওয়া।

সারা দেশে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর কম সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরেও এর অবস্থান দুর্বল থেকে মাঝারি পর্যায়ে।

সোমবারও চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার এবং বুধবারও ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

তবে এই দুই দিন দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

1

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

2

বর্ষবরণের অনুষঙ্গ পুড়িয়ে জুলাইকে চ্যালেঞ্জ করা হয়েছে : সিলেট

3

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

4

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

5

মধ্যনগরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

6

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

7

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিক

8

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

9

অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফ

10

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

11

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষ কর

12

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

13

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

15

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

16

হবিগঞ্জে সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন

17

লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আ হত ১০

18

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

19

ছাতক থানা ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ন

20