টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

স্টাফ রিপোর্টার : হঠাৎ করেই দেশে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। মরণঘাতি ভাইরাসটি নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। দেশের বিভিন্ন অঞ্চলে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা প্রতিদিনই বাড়ছে।

এমন পরিস্থিতিতেও করোনামুক্ত ছিল সিলেট। জনমনে বিরাজ করছিল স্বস্তি। তবে সেই স্বস্তি বেশীদিন স্থায়ী হয়নি। এবার সিলেটে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দু’জন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুইজনই বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজন শুক্রবার এবং অন্যজন রোববার হাসপাতালে ভর্তি হন। ভর্তিকৃত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। অপরজনের অবস্থা মোটামুটি স্থিতিশীল। ঐ দুইজনই চলতি বছরের শনাক্ত হওয়া ১ম পর্যায়ের রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ। পুরুষটির বয়স ৮০ বছর। তার শারীরিক অবস্থা গুরুতর।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, আক্রান্তদের একজনের বাড়ি সুনামগঞ্জে, আর অন্যজন সিলেট নগরীর বাসিন্দা। তবে সিলেটে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। সবাইকে সতর্ক থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে ও অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে বলে পরামর্শ দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

1

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

2

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

3

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

4

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

5

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি”র টাস্কফোর্সের অভিযানে ২৬ লাখ ট

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধ

8

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

9

যুক্তরাষ্ট্রের পণ্যে ‘শুল্ক মওকুফ’ নিয়ে ট্রাম্পের দাবি নাকচ

10

হাসিনার মামলার রায় পড়া শুরু

11

হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

12

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

13

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

14

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

15

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

16

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

17

থানায় না গিয়েই জিডি-মামলার সুযোগ: এসএমপি কমিশনার

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

৫০০ টাকা পাওনা নিয়ে অপমানের অভিযোগ, বিষপানে যুবকের মৃত্যু

20