টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

মঙ্গলবার সিলেটের যে এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির বিভিন্ন এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টা হতে বিকাল ৩টা পর্যন্ত জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসাবে বৃক্ষ কর্তনের জন্য বিদ্যুৎবিহীন থাকবে বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেটের নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার।

তিনি জানান, ‘নেদারল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর ২০২৫’ উপলক্ষ্যে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের জন্য জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসাবে বৃক্ষ কর্তনের জন্য মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টা হতে বিকাল ৩টা পর্যন্ত সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

1

সুনামগঞ্জে মধ্যনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

2

জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

3

আটকের ১৪ ঘণ্টা পর জামিন পেলেন মাহদী হাসান

4

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফত

5

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

6

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে রুলের শুনানি ৭ জুলাই

7

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

8

নির্বাচন ‘অত সহজ’ হবে না: তারেক রহমান

9

জগন্নাথপুরে জগন্নাথ দেবের রথযাত্রা: শতাব্দী প্রাচীন ঐতিহ্যে

10

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

11

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

12

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

13

গোয়াইনঘাটে সম্পদের জন্য বয়স্ক দম্পতির ওপর ছেলের নির্যাতন: ম

14

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

15

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

16

দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করায় কলেজ ছাত্রকে

17

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

18

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

19

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

20