টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় ৮ জনকে ফাঁসি ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১৭ জনকে দুই বছর করে জেল ও জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সাইফুল আলম, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৭ জন হলেন- ইলিয়াছ, আব্দুন নূর, জয়নাল, আশিক, আছকির, ফরিদ ও আকবর। 

আদালতের পেশকার আল আমিন রানা জানান, মামলার মোট ৩২ আসামির মধ্যে মামুনুর রশীদ পলাতক রয়েছেন। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। প্রধান আসামি সাইফুল আলম গ্রেপ্তারের পর প্রায় চার বছর ধরে কারাগারে আছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম নজির উদ্দিনের জমি থেকে জোর করে মাটি তুলতে চাইলে বাধা দেন নজির উদ্দিন ও তার পরিবার। এ সময় সংঘর্ষে সাইফুলের গুলিতে স্কুলছাত্র সুমেল মিয়া নিহত হন। এ ঘটনায় সুমেলের বাবা ও চাচাসহ আরও চারজন গুলিবিদ্ধ হন। পরে সুমেলের চাচা ইব্রাহিম আলী মামলা দায়ের করলে তদন্তে ৩২ জনকে অভিযুক্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল হোসেন জানান, প্রমাণিত অভিযোগের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন। মামলার তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডে

2

দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

3

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

4

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

5

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

6

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

7

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

8

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

9

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

10

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

11

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

12

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দ রাগীব আলী'কে এসইউ

13

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

14

জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

15

৪৪তম বিসিএসে বড়লেখার দুই মেধাবীর সাফল্য

16

সিলেট জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন আব্দুল কাইয়ুম চৌধ

17

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

18

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

19

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

20