টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

অভিযানকালে নগরবাসীর চলাচলের স্বার্থে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিনবিজ থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। দক্ষিণ সুরমার যমুনা মার্কেটের সামনের অবৈধ স্থাপনাসহ বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়। সিলট নগরীর সকল সড়ক ও ফুটপাত থেকে অবিলম্ব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। অন্যথায় নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানানো হয়।

এসময় সাংবাদিকদের সাথে কথা বলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন. সিলেট নগরীর হকারদের উচ্ছেদ করা হবে না। তাদের সিটিকর্পোরেশন নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে। এ জন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে ১৫দিনের অ্যাকশন প্লান হাতে নেয়া হয়েছে। ১৫দিনের মধ্যে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হকার পুনর্বাসনের টেকসই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন সহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে সব হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা স্বাস্থ্

1

সিলেটে স্বামী-স্ত্রীর কলহের পর এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

2

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

3

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

4

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

5

হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ: ৫ জন আটক, হোটেল সিলগালা

6

সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

7

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল

8

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

9

সুনামগঞ্জের রঙ্গারচর ও বোগলা বিজিবি”র পৃথক দুটি অভিযানে ৬৫ ল

10

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

11

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

12

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

13

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

14

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

15

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

16

নির্বাচন ‘অত সহজ’ হবে না: তারেক রহমান

17

কোম্পানীগঞ্জে স্বামীর সামনেই টমটমের ধাক্কায় প্রাণ গেলো স্ত্র

18

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

19

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

20