টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

 

এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

 

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

 

আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।

 

রিটে বলা হয়েছে, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

 

এদিকে, সিলেটের দুইটি পর্যটন স্পট—কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধভাবে পাথর লুটপাটের ঘটনায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) পর্যন্ত চলা অভিযানে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে প্রায় ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

 জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, উদ্ধার হওয়া পাথরের বড় অংশ ধলাই নদীতে ফেরত দেওয়ার কাজ চলছে, যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার করা যায়। একই সঙ্গে রাতের মধ্যেই পাথর লুটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুন

1

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ থাকবে

2

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

3

শাবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

4

খালিদ মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল জগন্নাথপুর, মানববন্ধ

5

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

6

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

7

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

8

মধ্যরাতে সিলেটে বিক্ষোভ: প্রথম আলো অফিস ও আলপাইন রেস্টুরেন্ট

9

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

10

ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় আহত ২০৮; নিহত ৩

11

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

12

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

13

আরিফুল হক চৌধুরী'র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট'র সৌ

14

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

15

এএফপিসি" সেন্টারের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর

16

নির্বাচনি তফশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর নিয়ন্ত্রণে যাবে

17

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

18

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

19

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

20