টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।

 


রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ সৃষ্টি করা হয়।

 

সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।

 

অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা।

 

এর আগে, গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

 

সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়ন। পাশাপাশি উন্নয়নবঞ্চিত হবেন মানুষজন। তাই ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

1

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের,

2

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

3

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল

4

সিলেট ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকির পলেস্তারা খসে আউটস

5

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

6

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

7

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

8

ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর

9

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

10

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

11

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

12

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

13

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক গ্রেফতার

14

উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি

15

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

16

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

17

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

18

দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত

19

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

20