টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি::    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে  ১৭টি পাথর ভাঙার কল ( স্টোন ক্রাশার মেশিন) ধ্বংস করা হয়েছে। এছাড়া অভিযানে ১০টি ক্রাশার মেশিনের বিদ্যুত সংযোগের মিটার বিচ্ছিন্ন এবং ৩টি মিলের অফিস ঘর ভাঙ্গা হয়েছে।

অভিযানে ১ লক্ষ ৪০ হাজার ঘনফুট পাথরও জব্দ করা করা হয়।

সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকায় এই অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিচালিত এ অভিযানে বিএমডির প্রসিকিউশন অফিসার, উপজেলা ও ভূমি অফিসের কর্মচারী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে পাথর লুটপাট চলছে। অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানেও থামানো যাচ্ছিল না পাথর লুটপাট।

উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ পাথর উত্তোলন বন্ধে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ অভিযান চালায়। অভিযানে ১৭টি পাথর ভাঙার মিল পেলুডার দিয়ে ভাংচুর করা হয়।এছাড়াও ১০টি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা ১ লাখ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও পরিবেশের ক্ষতি করে পাথর ভাঙ্গার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি।

তিনি বলেন, অভেভোবে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে সেগুলো নিলামে বিক্রি করে বিএমডির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। অভিযানের পাশাপাশি আমরা অবৈধ পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক এনাউন্স করে আসছি।

অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।

এরআগে ১৪ জুন প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলং পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে জাফলংসহ সিলেটের কোনো পাথর কোয়ারি ভবিষ্যতে ইজারা দেওয়া হবে না।

অন্যদিকে অবৈধ পাথরের ব্যবসা ঠেকাতে মুহাম্মদ ফাওজুল কবির খান দ্রুততার সঙ্গে সিলেটের বিভিন্ন স্থানে থাকা পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। দুই উপদেষ্টার নির্দেশনা পাওয়ার পরপরই ১৬ জুন থেকে পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধে নির্দেশনা দেয় সরকার। এর পর থেকে রাতের আঁধারে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলত। গত ৫ আগস্ট সরকারের পতনের পর কোয়ারির নিয়ন্ত্রণ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। তাঁদের পৃষ্ঠপোষকতায় হাজারো শ্রমিক পাথর উত্তোলন শুরু করেন। এসব পাথর বিক্রি করা হয় পাথর ভাঙার যন্ত্রের মালিকদের কাছে। পরে সেসব পাথর মেশিনে ভেঙে ছোট করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

1

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট

2

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

3

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

4

সিলেট সফরের শুরুতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তার

5

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

6

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

7

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

8

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

9

ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা সেবা বঞ্চিত দুই নারীর বারান্দায়

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

12

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

13

এক বছরে তিন ঈদ, দুই হজ

14

যুবদল নেতাকে গুলি করে হত্যা

15

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

শান্তিগঞ্জের নিরীহ পরিবারের ওপর হামলা, আহত ৩০

18

ডাকাতির মামলায় সিলেটে গ্রেফতারের পর বহিষ্কার বিএনপি নেতা

19

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

20