টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঈদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল টিম থাকবে সিলেট

ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ উপলক্ষে বৃহস্পতিবার পুলিশ কমিশনারের কার্যালয়ে নিরাপত্তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় কুরবানির পশুর হাট, ঈদ জামাত, ট্রাফিক ব্যবস্থাপনা ও জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিস্তারিত আলোচনা হয়। সভায় নাগরিকদের যেকোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দিষ্ট নাম্বার প্রকাশ করা হয়।

এসএমপি কমিশনার মো. রেজাউল করিম জানান, ঈদে নগরবাসী যেন নিশ্চিন্তে ও নিরাপদে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। যেকোনো সমস্যা বা সন্দেহজনক কিছু দেখলেই উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

সভায় আরও জানানো হয়, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে

যোগাযোগ নম্বরসমূহের মধ্যে রয়েছে:

পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট: ০১৩২০-০৬৭০০০

অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন): ০১৩২০-০৬৭০০১

উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন): ০১৩২০-০৬৭০০২

উপ-পুলিশ কমিশনার (সিডিএস): ০১৩২০-০৬৭০০৩

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক): ০১৩২০-০৬৭০০৪

উপ-পুলিশ কমিশনার (উত্তর): ০১৩২০-০৬৭০০৫

কাউন্টার টেরোরিজম, বিডিইউ, সাইবার ইউনিট: ০১৩২০-০৬৭০৩১

পুলিশ কন্ট্রোল রুম, এসএমপি, সিলেট: ০১৩২০-০৬১৯৯৮

আর্মি ক্যাম্প, সিলেট: ০১৭৬৯-৭৮৬৩২৩

র‌্যাব-৯ কন্ট্রোল, সিলেট: ০১৭৭৭-৯০১৯৯৯

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট: ০১৭৩০-৩৬৩৬৪৪

পিডিবি, সিলেট হেল্পলাইন: ০১৩১৩-০১৯৩২৬।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

1

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

2

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

3

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

4

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

5

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

6

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

7

তদন্ত চলছে সাত দেশে

8

বাংলাদেশের সঙ্গে ‘গঙ্গা চুক্তি’ সংশোধন চায় ভারত

9

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

10

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

11

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

12

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

13

ক্বিনব্রিজের নিচে মাদকের স্বর্গরাজ্য, নীরব প্রশাসন

14

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

15

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐতিহাসিক

16

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

17

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

18

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে শিক্ষ

19

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্

20