টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহন আহমদ

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনের পর পরই  এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী হাওয়া বইছে নগরীর অলিগলি বাসা বাড়ি চায়ের দোকানগুলোতে। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিকের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পদে প্রার্থী হতে আগ্রহী প্রকাশ করেছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্য, তরুণ সমাজসেবক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোহন আহমদ।

এছাড়া আগামী সিটি করপোরেশন নির্বাচন  ঘিরে ৩৬ নং ওয়ার্ড সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর নাম ও রয়েছে।

এব্যাপারে মোঃ মোহন আহমদ এর সাথে আলাপকালে তিনি জানান, প্রতিটি মানুষের জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই  নিজের অবস্থান থেকে যতটা সম্ভব বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মানবিক কাজ করে আসছি। এলাকার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মুরব্বিদের সাথে শলাপরামর্শ করে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করছি ।

তিনি আরও বলেন আগামী সিসিক নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ হবে  বলে আশাবাদী, ৩৬ নং ওয়ার্ড সিলেট সিটির অন্যান্য ওয়ার্ডের চাইতে বেশী অবহেলিত, পূর্বেই ইউনিয়ন থাকাকালীন অবস্থায়ও উন্নয়নের তেমন ছোঁয়া  পায়নি, পরবর্তীতে সিসিকের অন্তর্ভুক্ত হলে ৩৬ নং ওয়ার্ড হিসেবে গঠিত হয়, ২০২১ সালের ডামি নির্বাচনে একজন ওয়ার্ড প্রতিনিধি পেলেও তার ধারা কোনো  উন্নয়নমূলক সেবা হয়নি ৩৬ নং ওয়ার্ডে ।

২৪শের গণ  অভ্যুত্থান ও আওয়ামিলীগ সরকার পলায়নের পর অন্তবর্তী কালীন সরকার দেড় বছর দেশ পরিচালনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়। আসলে ৩৬ নং ওয়ার্ডবাসী নানান সমস্যার মাঝে রয়েছেন। স্থানীয়ভাবে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল, এই এলাকার সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই এলাকায়, এই এলাকার মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী আমার এই এলাকাবাসী আমাকে তাদের সন্তান ভেবে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।

আমি  এই ৩৬ নং ওয়ার্ড এর তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন নিরাপদ সন্ত্রাসমুক্ত আধুনিক ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো । এখানে  বৈষম্যহীন সমাজ গঠন করা হবে, যেখানে স্থায়ী ও অস্থায়ীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার হবে সমান। আমার বাসস্থান, আমার ৩৬ নং ওয়ার্ড,  আমার দায়িত্ব, এর উন্নয়ন আমাদের সম্মিলিত অঙ্গীকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

1

হবিগঞ্জে পরীক্ষায় ফেল করায় কিশোরীর আ ত্ম হ ত্যা

2

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

3

জগন্নাথপুরে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

4

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

5

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

6

কারাগার থেকে পলায়নের ১ বছর পর সিলেটের রিপন গ্রেফতার

7

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

8

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

11

হুমায়ুন কবির বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগপ্রাপ্ত

12

সোবহানীঘাট–বন্দরবাজারে অভিযান: চিহ্নিত ৫ ছিনতাইকারী গ্রেপ্তা

13

সুনামগঞ্জ -১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

14

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

17

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

18

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

19

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আবেগঘন দোয়া মাহফিল

20