টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

ভারতের গুজরাটের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়েছিল সেখানকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানেও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন।

গুজরাটের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘দুর্ঘটনায় প্রায় ২৯৪ জন নিহত হয়েছেন। এতে কিছু শিক্ষার্থী রয়েছে। যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন’।ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিভাবে বেঁচে গেছেন এক যাত্রী। পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী জানিয়েছেন, এই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশের ১১-এ আসনে বসা ছিলেন। এ কারণে হয়ত তিনি বেঁচে গেছেন। হাসপাতালে হয়ত দুর্ঘটনায় বেঁচে যাওয়া অন্য আরও কেউ থাকতে পারেন।

জানা গেছে, বেঁচে যাওয়া ওই ব্যক্তির পরনে ছিল সাদা টি-শার্ট এবং কালো রঙের ট্রাউজার্স। তার টি-শার্টে রক্তের ছোপ দেখা যাচ্ছে। তালিকা ঘেঁটে দেখা গেছে, ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

আহমেদাবাদ পুলিশের প্রধান জি এস মালিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ২০০টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বিমানের যাত্রী ছাড়াও ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মরদেহ আছে। এছাড়া নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী বিমানে থাকা যাত্রী ও ওই ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ডিএনএ সেম্পল দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যেন মরদেহগুলো শনাক্ত করা যায়।

বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায়। এটির লেজের অংশটি ছাত্রাবাসের একটি ভবনের ছাদে এখনো পড়ে আছে।

বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যা বিশ্বের অন্যতম আধুনিক বিমান। এর আগে বোয়িংয়ের এ মডেলের বিমান কখনো বিধ্বস্ত হয়নি।

বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এটি দেশটির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

1

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

2

সিলেটে চোরাই মোবাইলের গডফাদার শহীদ কি আইনের উর্ধ্বে! পুলিশ

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

5

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

6

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

7

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

8

আকবরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

9

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাব ফিড কা

10

মধ্যনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

11

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

12

আরামবাগে দশম শ্রেণির কিশোরীর আত্মহত্যা,

13

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

14

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

15

মধ্যনগরে উপজেলা বিএনপির ৩১ দফা কর্মসূচি বিষয়ে আলোচনা ও লিফলে

16

মধ্যনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

17

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

18

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

19

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

20