টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে আজ সকাল থেকেই ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সবগুলো কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে। অনেকে এমন আছেন যারা আগে কখনও ভোট দেননি। তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করলেও তাদের মধ্যে বিরক্তির ছাপ দেখা যায়নি।ভোট দিতে আসা এক শিক্ষার্থী জানান, সোমবার সারারাত ঘুমায়নি। ভোরের দিকে কেন্দ্রে এসেছি। সবার আগে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট দিয়ে খুব আনন্দিত।

শিক্ষার্থীরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। একইসঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে সৃষ্ট নানান বিতর্কের অবসান ঘটবে এই নির্বাচনের মধ্য দিয়ে।

ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে—ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর ও নীলক্ষেত এলাকা সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢুকতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কার্ডপ্রাপ্ত সাংবাদিকরাও প্রবেশ করতে পারবেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেবেন শিক্ষার্থীরা। আজই প্রকাশ করা হবে ফল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

1

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

2

এবার হজের খুতবায় যা বলা হলো

3

আইফোনের জন্য খুন: বিয়ানীবাজার হত্যা মামলার আসামি টাঙ্গাইল থে

4

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

5

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

6

দোয়ারাবাজারে "ভোক্তা অধিকার (CCS)" উদ্যোগে পরিচিতি পর্ব ও ম

7

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

8

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

9

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

10

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

11

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

12

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

13

কমল জ্বালানি তেলের দাম

14

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

15

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

16

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

17

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

18

কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠা

19

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র

20