টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক করেছে বিজিবি



সিলেটে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরার বড় চালানসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে, কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন স্থানে অভিযান চালায়। এতে সন্দেহভাজন ধানের তুষ বোঝাই একটি ট্রাককে থামানোর সংকেত দেয় বিজিবি।
কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল ধাওয়া করে কানাইঘাট–সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করে। পরে তল্লাশিতে ধানের তুষের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এ সময় ৫ হাজার ৩৬৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরা ও ট্রাকের মোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

1

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল

2

শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

3

জুড়ীতে হাকালুকি হাওর সংরক্ষণে গণশুনানি

4

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

5

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

6

এম এ হক ছিলেন বিএনপির আপোষহীন কণ্ঠস্বর: ইমদাদ হোসেন চৌধুরী

7

মঙ্গলবার সিলেটের যে এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

8

ঢাকায় উদ্ধার সিলেটের নিখোঁজ চার শিশু

9

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

10

নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সাংবাদিকসহ ৩২ জনের নামে মামল

11

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

12

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

13

মধ্যনগর প্রেসক্লাবে ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

14

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড -

15

সুনামগঞ্জে বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

16

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

17

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

18

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

19

বেকার ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা জামায়াতের পলিসি স

20