টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক



সিলেটের নবাব রোড এলাকায় প্রকাশ্যে প্রাইভেটকার থামিয়ে এক শিশুকে অপহরণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালেই ঘটে এই দুঃসাহসিক অপহরণের চেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়—দিনদুপুরে সড়কে গাড়ি থামিয়ে দুই যুবক একটি শিশুকে তুলে নেওয়ার চেষ্টা করছে। তবে স্থানীয়দের তৎপরতায় অপহরণকারীরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ দ্রুত তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে লালাদিঘির পাড় এলাকার ‘মাহমুদ ভিলা’র ৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে হিসাম আহমদ (২০) নামে এক যুবককে আটক করে লামাবাজার ফাঁড়ি পুলিশ। তিনি আলিম মিয়ার ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, “অপহরণচেষ্টার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনাটি সিলেটজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

1

প্রচার গাড়ি ভাঙচুর: হামলাকারীদের উদ্দেশে শিশির মনিরের কড়া বা

2

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

3

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

4

মধ্যনগরে বিএনপির সংবাদ সম্মেলন: বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে ন

5

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

6

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

7

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেল

8

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

9

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

10

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফ

11

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের

12

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

13

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

14

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

15

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

16

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

17

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

18

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

19

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

20