টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাব



নিজস্ব প্রতিবেদক::
সিলেট নগরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ২৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। শনিবার (৪ অক্টোবর) নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক এই প্রস্তাবনা উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে এনসিপি বলেছে, সরকার ‘বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ প্রজ্ঞাপন জারির আগে নাগরিক, চালক, পরিবহন মালিকসহ সব স্টেকহোল্ডারের মতামত গ্রহণ করা উচিত। তারা মনে করে, সড়ক দুর্ঘটনায় অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের ভূমিকা নিয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন, যাতে সিলেটবাসী সঠিক তথ্য জানতে পারে।
এছাড়া প্রস্তাবনায় বলা হয়, সিলেটে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ, ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা, নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড ও চার্জিং স্টেশন স্থাপন, গ্যারেজ নিরাপত্তা নিশ্চিত করা এবং রাস্তাঘাট প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া জরুরি।
প্রস্তাবনায় আরও রয়েছে— ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা চালু, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক সনাক্তকরণ, হকার ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, হাসান মার্কেট সংস্কার, এবং পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান।
এনসিপি মনে করে, স্থানীয় প্রশাসন, নগরবাসী ও পরিবহন সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌথ উদ্যোগেই সিলেটের যানজট সমস্যা কার্যকরভাবে সমাধান সম্ভব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

3

সিলেট চেম্বার নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত

4

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

5

ভূমিকম্পে কাঁপল সিলেট

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

8

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্

9

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

10

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ

11

সিলেট টাইটান্সকে পরাজিত করে রাজশাহী ফাইনালে!”

12

জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, দুই

13

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

14

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

15

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে আসাদের ৫ দিনের রিমান

16

তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

17

সবাইকে নিয়ে উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই : মুক

18

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

19

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

20