টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা


জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সরকারি মদনমোহন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে লামাবাজার থেকে শুরু হওয়া এ পদযাত্রা চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পদযাত্রা শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী সম্মুখ সারির নেতা। তার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
পদযাত্রাকালে শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের বিচারের দাবি জানান।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ হাবিব রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তানিম, হেডওয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আল আমিন আহমেদ ইমন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. ফারুক কাজী, দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা অবিলম্বে শহীদ হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

1

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

2

গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

3

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

4

ভারতে বিমান বিধ্বস্ত: আরোহীদের কেউ বেঁচে নেই

5

হবিগঞ্জে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক

6

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

7

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

থানায় না গিয়েই জিডি-মামলার সুযোগ: এসএমপি কমিশনার

10

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

11

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

12

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেলেন কলিমউদ্দিন আহমেদ মিলন

14

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

15

ডাকসু নির্বাচন আজ

16

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত

17

ইসরাইলি হামলায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

18

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

19

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

20