টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বালুচরে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি আলম খান র‌্যাবের অভিযানে গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে সিলেটের শাহপরাণে ‘ফাহিম’ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে।বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন লোকরা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহপরান (রহ.) থানার এফআইআর নং-২০, তারিখ- ১৪/১১/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেটের শাহপরাণ (রহঃ) থানার মো. ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি আলম খান (৩২)। তিনি সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুরচর  শান্তিবাগ এলাকার মৃত জাফর আলী খানের ছেলে।

 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ফাহিম সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মো. হারুন রশিদের ছেলে। পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন গত ১০ নভেম্বর (সোমবার) আনুমানিক বিকাল ৫টার দিকে ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীগণ তাদের হাতে থাকা ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ, লোহার রড নিয়ে বে-আইনী জনতায় মিলিত হয়ে ভিকটিমের পথরোধ করে। তখন ভিকটিম কোনকিছু বুঝে উঠার আগেই ১নং বিবাদীর নির্দেশে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের উপর আক্রমণ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ১নং বিবাদী তার হাতে থাকা লম্বা ছুরি দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করতে গেলে ভিকটিম বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। এতে ভিকটিমের বাম হাতের কব্জির রগ কেটে গভীর রক্তাক্ত জখম হয়। এ সময় অন্যান্য বিবাদীগণ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমের মাথায় ও বুকে আঘাত করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে তলপেটে ও বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করে। অতঃপর আশপাশের লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে চিকিৎসা শেষে গত ১১ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে ভিকটিমকে নিয়ে সিলেট আসার পথে রাত ৩টার দিকে ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সিলেটের শাহপরাণ (রহ.) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট এবং সিপিসি-৩, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুমানিক রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন লোকরা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহপরান (রহ.) থানার এফআইআর নং-২০, তারিখ- ১৪/১১/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেটের শাহপরাণ (রহঃ) থানার মো. ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপি, সিলেট এর শাহপরাণ (রহঃ)  থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

1

সিলেটে বিএনপির দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোবাইল চুরি

2

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

3

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’

4

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর জসীমউদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদে

5

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

6

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

7

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

8

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

9

জগন্নাথপুরে জগন্নাথ দেবের রথযাত্রা: শতাব্দী প্রাচীন ঐতিহ্যে

10

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

11

চট্টগ্রাম–সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহা

12

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

13

শমসের মবিন চৌধুরীর অবসর: দীর্ঘ রাজনৈতিক যাত্রার ইতি

14

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

15

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫হাজার টাকা

16

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

17

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

18

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

19

দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস

20