টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

পরকালের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম



নিজস্ব  প্রতিনিধি::
পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে সভার মঞ্চেই কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এই হৃদয়স্পর্শী দৃশ্যের সৃষ্টি হয়।
সভায় কান্নাজড়িত কণ্ঠে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন—
আপনারা আমাকে ভালো বলবেন, জেলা প্রশাসন একটা কাজ করেছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে, তখন সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না। সেদিন যেন আমি উত্তর দিতে পারি, সেই আশাতেই আজকের আয়োজন।”


তার এই আবেগপূর্ণ কথায় সভায় উপস্থিত সবাই মুহূর্তে নীরব হয়ে পড়েন। অনেকের চোখেও জল দেখা যায়।
তিনি আরও বলেন
আজকের এ আয়োজন কিয়ামতের কঠিন দিনে যেন নাজাতের অসিলা হয়— সেই কামনা করছি। এ ট্রাস্ট যাদের জন্য করা হয়েছে, যদি তাদের সামান্য উপকার হয়, তাহলেই আজকের এই আয়োজন স্বার্থক হবে।”


সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট-এর তহবিলে ২০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
এই দৃশ্য উপস্থিত সবার হৃদয়ে গভীর দাগ ফেলে যায়। অনেকেই বলেন— “একজন জেলা প্রশাসকের চোখের জল আমাদের সবাইকে স্মরণ করিয়ে দিল, দুনিয়ার কাজের জবাব একদিন পরকালের ময়দানে দিতেই হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে আধাবেলা সব মার্কেট বন্ধ

3

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

4

আরামবাগে দশম শ্রেণির কিশোরীর আত্মহত্যা,

5

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

6

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, উপাধ্যক্ষের অ

7

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

8

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

9

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

10

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

11

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট

12

আকবরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

13

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

14

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন

15

কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থ

16

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

17

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

18

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

19

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

20