টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে স্বামীর সামনেই টমটমের ধাক্কায় প্রাণ গেলো স্ত্রীর



সিলেটের কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় স্বামীর সামনেই নিহত হয়েছেন এক নারী। রোববার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম হাসনা বেগম (৫২)। তিনি ওই এলাকার আতোষ আলির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্বামী-স্ত্রী হাত ধরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে হাঁটছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) তাদের ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “ঘাতক অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে সনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

2

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

3

দুর্গাপূজাকে ঘিরে মাদকবিরোধী অভিযান: মধ্যনগরে ২০০ লিটার চুলা

4

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

5

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

6

দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর

7

গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬

8

ছাত‌কে যে‌ৗতুক লোভী স্বামী‌কে জেল হাজ‌তে প্রেরন

9

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

10

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে:হবি

11

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

12

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

13

এবার হজের খুতবায় যা বলা হলো

14

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

15

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাব

16

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

17

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন

18

জুড়ীতে সেপটিক ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

19

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

20