টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ‘ব্লকেড কর্মসূচি’ পালন করে দলটি। এতে সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও অংশ নেয়।

বুধবার (১৬ জুলাই) ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে তারা সড়কে আগুন জ্বালিয়ে এই ব্লকেড করেন।


কর্মসূচির শুরুতে নেতৃবৃন্দরা নগরীর চৌহাট্টায় এনসিপির নেতাকর্মীরা ‘মুজিববাদ, মুর্দাবাদ’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ দাদার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে যাম চলাচল বন্ধ করে দেন। এসময় গুরুত্বপূর্ণ এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতৃবৃন্দরা মিছিল সহকারে নগরীর দক্ষিণ সুরমার চন্ডীপুল চত্ত্বরের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিরোধী শ্লোগান দিতে থাকেন তারা। তবে সন্ধ্যা ৭ টার দিকে এনসিপির আহ্বানে মহাসড়ক থেকে এই ব্লকেড তুলে নেওয়া হয়।

এসময় বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগর এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ছাতক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেড

1

অকাল বন্যার ঝুঁকি মোকাবেলায় জগন্নাথপুরের হাওরে জোরালো বাঁধ ন

2

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

3

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

4

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

5

শ্রমিক ও মেশিন সংকটে পাটলি ইউনিয়নের হাওরে ধানকাটা ব্যাহত, দু

6

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধ

7

ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউ”কের সৌজন্যে গরুর কুরবানীর মাংস বিত

8

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

9

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

10

শান্ত–মুশফিকের ১৩০ রানের জুটিতে রাজশাহীর দাপুটে জয়

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

13

হাইকোর্টের বিচারক হলেন সারজিসের শ্বশুর

14

দোয়ারাবাজারে পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম

15

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

16

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

17

হাসিনার মৃত্যুদণ্ড

18

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

19

জগন্নাথপুরে বিশেষ অভিযানে চার সহোদর গ্রেফতার

20