টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন। তিন তিনটি নির্বাচনে মানুষ তার পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে নি, প্রার্থী বা দল বাছাই করতে পারে নি। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি, যদি প্রয়োজনীয় বা বেসিক সংস্কার করা না হয়, আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটি দুঃখ এবং বেদনার কারণ হবে। আমরা এটা দ্ব্যর্থচিত্তে হতে দিতেও পারি না। এজন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা জানি এইসময়ে বিচারকার্য শেষ করা সম্ভব না। কিন্তু, এই বিচারের সময়ে সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই। আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। দুই চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই। এর পরে এর দ্বারা অব্যাহত থাকবে। পরে যারা দেশের শাসন ক্ষমতায় আসবেন, সেই বিচারকার্যটা চালিয়ে যাবেন। যদি কেউ ধানাই-পানাই করেন, মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলছে। আগামীতে আপনি করেন আর আমি করি, ধানাই-পানাই করলে আপনাকে বা আমাকে ছাড় দিবে না।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারী আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদেরকে এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ আসলে ইনশাআল্লাহ দেশ গড়ে তুলতে পারবে। যেই দল তার কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ নয়।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুলের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- জামায়াতের সহকারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী জয়নাল আবেদীন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মুখলেছুর রহমান, বাংলােদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সায়িদ সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত সদস্যরা।

দোয়া মাহফিলে মোনাজাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

1

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

2

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

3

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

4

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

5

কুলাউড়ায় সরকারি হাটের জায়গা দখল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারে

6

ডাকাতির মামলায় সিলেটে গ্রেফতারের পর বহিষ্কার বিএনপি নেতা

7

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

8

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: অবৈধ ২০ হাজার ঘনফুট বালু জব্

9

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

10

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

11

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

12

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

13

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

14

ছাতকে দুই গোষ্টির সংঘর্ষে আহত ৩০

15

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

16

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

17

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

18

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

19

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

20