টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

একুশে ফেব্রুয়ারি: আত্মত্যাগে অর্জিত গৌরবের দিন


স্টাফ রিপোর্টার:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ৩৬নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন-এর কাউন্সিলর পদপ্রার্থী  এ এইচ এম জহিরুল হক (হিরু)।
তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র ছাত্রজনতার ওপর বর্বরোচিত গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষা সৈনিক শাহাদাতবরণ করেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় আমাদের ভাষাগত অধিকার এবং সুদৃঢ় হয় বাঙালি জাতিসত্তার ভিত।
তিনি আরও বলেন, বিশ্ব ইতিহাসে মাতৃভাষার মর্যাদা রক্ষায় এমন ত্যাগের দৃষ্টান্ত সত্যিই বিরল। ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে UNESCO ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, যা আজ বিশ্বব্যাপী ভাষার গুরুত্ব, মর্যাদা ও বৈচিত্র্য সংরক্ষণের প্রতীক হিসেবে পালিত হচ্ছে।
বার্তার শেষে তিনি মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাঁদের আদর্শ হৃদয়ে ধারণ করে মাতৃভাষার সম্মান রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মহান ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এজেন্ট বের করে দেওয়া ও সাংবাদিক ঢুকতে না দেওয়ার অভিযোগ

1

সন্ত্রাসবিরোধী মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

2

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৮তম পালাবদল অনুষ্ঠিত

3

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

4

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

5

দেড় বছর পর জগন্নাথপুর আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোল

6

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর ভূমিধ্স জয়

7

১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, : তারেক রহমান

8

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

9

ঢাকায় উদ্ধার সিলেটের নিখোঁজ চার শিশু

10

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

11

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

12

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

13

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

14

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ

15

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

16

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া

17

সিলেট স্টেডিয়ামে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জাকির মৃ

18

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

19

৪৪তম বিসিএসে বড়লেখার দুই মেধাবীর সাফল্য

20