টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজানে বাজার নিয়ন্ত্রণে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের ফলে বাজারে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ এবং থানা পুলিশের সদস্যরা।
অভিযানকালে কাঁচাবাজার, মুরগির দোকান, ডিমের আড়ত, মুদি দোকান, ফল ও মিষ্টির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। তদারকির সময় ক্রয় রশিদ সংরক্ষণ না করায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীকে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার থাকবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

1

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

2

মধ্যরাতে সিলেটে বিক্ষোভ: প্রথম আলো অফিস ও আলপাইন রেস্টুরেন্ট

3

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

4

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

5

টুডে সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি অজিত কুমার দাস এখন চ্যানেল

6

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

7

সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারী আটক

8

৪৪তম বিসিএসে বড়লেখার দুই মেধাবীর সাফল্য

9

সিলেট ৬টি আসনে নির্বাচনী মাঠে পরিবর্তন, ১১ জনের মনোনয়ন প্রত্

10

৩১ দফা বাস্তবায়নে লক্ষে্ সুনামগঞ্জে লিফলেট বিতরণ

11

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি”র টাস্কফোর্সের অভিযানে ২৬ লাখ ট

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ছাতক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেড

14

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

15

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

16

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

17

সিলেটে চোরাই মোবাইলের বিশাল চালান উদ্ধার, হোতাসহ আটক ৪

18

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

19

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

20