টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

দেশের জন্য, জুলাইয়ের জন্য লড়াই চালিয়ে যাওয়া মানুষটি আর সত্য উচ্চারণে জ্বলে উঠবেন না। আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ প্রজন্মের অমর নায়ক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

জুলাই স্পিরিট বাঁচিয়ে রাখতে হাদি শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গেছেন। যে লড়াইয়ের জন্য নিজের ১০ মাস বয়সি সন্তানের সঙ্গেও তার ঠিকঠাক মতো দেখা হতো না।  

বিভিন্ন প্লাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে আক্ষেপের কথা বলে গেছেন তিনি। বলে গেছেন- ‘আল্লাহ যদি আমাকে নিয়ে যান, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন।'

হাদিকে গুলি করার পর সংবাদ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সব জায়গায় হাদির কিছু কিছু ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে। এর মধ্যে শহীদকে স্মরণ করছেন সবাই। এরই মধ্যে একটি ক্লিপসে কান্নারত হাদিকে বলতে শোনা যায়, ‘ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যান আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন।'

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাটি বলেছিলেন ওসমান হাদি।

হাদি বলেছিলেন, ‘আমার বাচ্চাটারে তিন মাসে ত্রিশ মিনিটও আমি কোলে নিতে পারি নাই। আমার ওয়াইফ মাঝে মধ্যে মজা করে বাচ্চাকে বলে- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তোমার সঙ্গে দেখা করতে আসছে। আমার এই প্রথম মনে হইলো আমি আমার ভাইয়াকে বলি- ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন; কিন্তু এই কথাটা আমি আর বলতে পারি নাই।

আমার সারা জীবনের যেটুকু সততা, সাহস, লড়াই, এটার সমস্ত শক্তি আমার আব্বা। আমি যদি কিছু হলেও করতে পারি, সততার সাথে, আল্লাহ যদি আমারে রহম করেন, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাইবোন, আমার ইনকিলাব মঞ্চের ভাইবোন- এগুলোকে আল্লাহই দেখবেন। যেভাবে আল্লাহ এখন আমাদের দেখতেছেন, সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নাই।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

2

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের

3

দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করায় কলেজ ছাত্রকে

4

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

5

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

6

খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

7

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

8

সিলেটে ‘তারুণ্যের উৎসব’: জলাধার উদ্ধার ও পরিচ্ছন্নতার অভিযান

9

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

10

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

11

গণঅধিকার নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিচার্জ, রক্তা

12

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

13

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

14

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

15

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

16

এক কাতারে সিলেট বিএনপির শীর্ষনেতারা

17

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

18

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

19

আম না পাড়ায় শিশু রিংকনের হত্যা: চাপা পড়া সত্য উন্মোচনে পিবিআ

20