টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

জুলাই গণহত্যার মামলায় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার হবে।  

শনিবার ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, রোববার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। এদিনের কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।  

এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষক এক আলোচনা সভায় তাজুল ইসলাম এ কথা জানান।

এদিকে গত ২০ মে ট্রাইব্যুনাল–১ এর বিচারকক্ষে ডিজিটালপ্রযুক্তি স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পোস্টে চিফ প্রসিকিউটর লিখেছিলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ‍্যমে প্রচারিত হতে পারবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

1

রাতারগুল ঘুরে দেখলেন আসিফ নজরুল

2

কানাইঘাটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

3

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

4

আরামবাগে দশম শ্রেণির কিশোরীর আত্মহত্যা,

5

মধ্যনগরে সংঘর্ষ: আহত ব্যক্তি বললেন, আসামিদের চিনি না

6

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

7

সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

8

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

9

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

10

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ

11

স্বামী ‘খালাস পাওয়ায়’ সিলেট আদালত ভবনে দুজনকে কোপালেন স্ত্র

12

বড়লেখায় পদক্ষেপ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

13

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

14

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

15

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২ ক

16

উন্মত্ত কুকুরের তাণ্ডবে কুলাউড়া পৌর শহরে আতঙ্ক, আহত ৪৯

17

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

18

৩১ দফা বাস্তবায়নে লক্ষে্ সুনামগঞ্জে লিফলেট বিতরণ

19

সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত

20