টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা বাড়লো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে ফিরে এসেছেন। এর আগে তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে নতুন করে পরাশক্তির উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প প্রায়শই নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে গর্ব করেন। তিনি দক্ষিণ কোরিয়ায় চীনা নেতা শি চিন পিংয়ের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, তিনি পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন।

তবে ট্রাম্পের ঘোষণার ফলে মূলত তিনি অস্ত্র ব্যবস্থা পরীক্ষা করার কথা বলেছন নাকি পরীক্ষামূলক বিস্ফোরণ পরিচালনা করার কথা বলছেন, যা ১৯৯২ সালের পর থেকে যুক্তরাষ্ট্র ক নো করেনি, সে সম্পর্কে অনেক কিছুই উত্তরহীন রয়ে গেছে।

এটি যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ ইরানের প্রতি সতর্কতা বলে মনে হয়েছে। ইরান ট্রাম্পের এই নির্দেশকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মার্কিন পারমাণবিক অস্ত্রাগারটি আসলে ‘সঠিকভাবে কাজ করছে’ তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করা দরকার। তবে, ট্রাম্প কী ধরনের পরীক্ষার নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘এটা প্রেসিডেন্টের বক্তব্য।’

তিনি আরো বলেন, ‘আমাদের কাছে থাকা এই পারমাণবিক অস্ত্রাগারটি সঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি একটি পরীক্ষামূলক ব্যবস্থার অংশ।’

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার কাছে ৫ হাজার ৪৮৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের কাছে ৫ হাজার ১৭৭টি এবং চীনের কাছে ৬০০টি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

1

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

2

ছাতকে আজ থেকে আল-হাদী ইসলামি যুব সংঘের ৩৩তম তাফসীরুল কুরআন ম

3

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

4

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

5

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

6

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

7

পরকালের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাস

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

“জোট নয়, নির্বাচনী সমঝোতা করবো” — জামায়াতের আমীর ডা. শফিকুর

10

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

11

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

12

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ অগ্ন

13

সিলেটের যেসব এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

14

জাফলংয়ের চা বাগানে যুবককে পিটিয়ে হ ত্যা : আ-ট-ক ৩

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

17

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

18

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

19

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

20