টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাজিরা দেননি এসআই আকবর

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার ধার্য্য তারিখ আবারও পেছালো। আজ বুধবার (৩রা সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর জজ আদালতে বিচারাধীন থাকা এ মামলার ধার্য্য তারিখ থাকলেও বিচারক না থাকার কারণে আদালতে শুনানি হয়নি। আদালতের ধার্য্য তারিখ থাকা সত্বেও হাজিরা দেননি মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী। তিনি বলেন, নতুন জজ না আসায় আজকে ধার্য্য তারিখ থাকলেও শুনানি হয়নি। যার কারণে আগামী সেপ্টেম্বরের ১৪ তারিখে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া মামলায় ৬ আসামীর একজন বাদে বাকি কেউই হাজির হন নি। বর্তমানে পুলিশের সাবেক এএসআই আশেক এলাহী কারাবরণ করছেন। তিনি শুধু আদালতে হাজিরা প্রদান করেন।

এদিকে গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে জামিনের আদেশ পেয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান রায়হান উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া। পরে চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করে আত্মসমর্থনের নির্দেশ দেয়। কিন্তু, তিনি আর আত্মসমর্পণ করেন নি।

এবিষয়ে আবুল ফজল বলেন, এসআই আকবরের ১৪ আগস্ট হাইকোর্টের চেম্বার জজ আদালতে তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে এসে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হলেও তিনি এসে হাজির হননি। আমরা বিভিন্ন পত্র-পত্রিকা ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আকবর পালিয়ে গেছে। প্রকৃতপক্ষে এসআই আকবর কোথায় আছে তা আমরা বলতে পারি না।

২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

1

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

2

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

3

সিলেটে নির্বাচন: সব কেন্দ্রে সিসি ক্যামেরা, থাকবে স্ট্রাইকিং

4

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

5

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

6

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

7

পাথর কোয়ারী খুলে না দিলে, ৫ আগস্টের মতো আন্দোলন ছাড়া উপায় থা

8

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

9

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

10

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

11

ছাতকে আজ থেকে আল-হাদী ইসলামি যুব সংঘের ৩৩তম তাফসীরুল কুরআন ম

12

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

16

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐতিহাসিক

17

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

18

সিলেটে রাত সাড়ে ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসক

19

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

20