টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকির পলেস্তারা খসে আউটসোর্সিং কর্মীর মৃত্যু...সড়ক অবরোধ




সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানির ট্যাংকির পলেস্তারা খসে পড়ে মো. সুমন হোসেন (৩৯) নামে এক আউটসোর্সিং কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন মাগুরা জেলার শ্রীপুর থানার বিলনাথুর গ্রামের মো. ইসলাম হোসেনের ছেলে। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল মসজিদ কোয়ার্টারে বসবাস করতেন।
পুলিশ জানায়, সুমন সকালে নাইট ডিউটি শেষ করেন। দুপুরে মোবাইলে কথা বলতে বলতে হাসপাতালের ভেতরে হযরত শাহজালাল ছাত্রাবাসের বিপরীতে পানির ট্যাংকি সংলগ্ন একটি বন্ধ টিনসেড দোকানের সামনে দাঁড়ান। এসময় হঠাৎ ট্যাংকির পলেস্তারা খসে পড়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে জরুরি বিভাগে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে কর্মবিরতিতে যান হাসপাতালের আউটসোর্সিং স্টাফরা। দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা সংস্কারের উদ্যোগ নেয়নি। অবহেলার কারণেই সহকর্মী সুমনের মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচারের আওতায় আনা ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কারের দাবি জানান তারা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “পানির ট্যাংকির পলেস্তারা খসে পড়ে সুমনের মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রাখা আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

1

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রো

2

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

3

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

4

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

5

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

6

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

7

মধ্যনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

8

ছাদে আটকা সাংবাদিক, শ্বাসরুদ্ধকর এক রাত

9

অনলাইন জুয়ার দেনা থেকেই হৃদয় হত্যা: বন্ধুদের বিরোধে জীবন গেল

10

আজ মহান স্বাধীনতা দিবস

11

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

12

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

13

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

14

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

15

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

16

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

17

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

18

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

19

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

20