টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জমি হস্তান্তর



উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণায় নতুন অধ্যায় সূচনা


নিজস্ব প্রতিবেদক ::
উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের পথে আরেক ধাপ এগিয়ে গেল সিলেট। বহু প্রতীক্ষার পর অবশেষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর হাতে জমির কাগজপত্র তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এলএ মামলা নং ০৯/২০১৯-২০ অনুযায়ী এ জমির মালিকানা ও দখল আনুষ্ঠানিকভাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাতে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জমি হস্তান্তরের মধ্য দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু হবে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিতে এই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

2

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

3

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

4

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

5

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

6

সিলেটে পর্যটকবাহী গাড়িতে পাথর শ্রমিকদের হামলা-ভাঙচুর, আটক ২

7

সোমবার সিলেট আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

8

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

9

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

10

২১ জানুয়ারি সিলেট আগমন, ২২ জানুয়ারি জনসভা—নির্বাচনী সূচনা তা

11

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, উপাধ্যক্ষের অ

12

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাব

13

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

14

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

15

সিলেট-তামাবিল সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

16

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

17

আটকের ১৪ ঘণ্টা পর জামিন পেলেন মাহদী হাসান

18

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

19

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

20