টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট



সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারের দাবিতে একাধিক কর্মসূচি পালনের পর এবার উন্নয়ন বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান ধর্মঘট পালন করেছে “সিলেট আন্দোলন”।
রবিবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।
এর আগে শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল (রহ.)–এর দরগাহ এলাকা থেকে মশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
অবস্থান ধর্মঘট চলাকালে সিসিকের পানির গাড়ি দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয় বলে ব্যবসায়ীরা জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, “উন্নয়ন বঞ্চনায় সিলেট বরাবরই উপেক্ষিত। সরকারের কাছে দাবি জানিয়েও কোনো পদক্ষেপ না আসায় আমরা গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
তিনি আরও বলেন, “এটি কোনো দলীয় আন্দোলন নয়; সিলেটের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।”
গত বৃহস্পতিবার রাতে কুমারপাড়ার নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে ‘সিলেট আন্দোলন’ নামে সর্বজনীন একটি প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

1

মধ্যনগর বাঙ্গলভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারে

2

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৪

3

হবিগঞ্জে পরীক্ষায় ফেল করায় কিশোরীর আ ত্ম হ ত্যা

4

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

5

বছর ঘুরে আজ খুশির ঈদ

6

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

7

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

8

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

9

চেয়ারম্যান হলেন তারেক রহমান

10

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

11

সিলেটসহ সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

12

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

13

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

14

সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি প

15

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

16

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

17

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

18

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

19

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

20