টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি এবং কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে আখালিয়া নয়াবাজার এলাকার স্থানীয় দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশের নজরদারিতে আছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

1

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

2

উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি

3

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

4

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

5

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা: সিলেট থেকে হাফিজ গ্রেপ্তার

6

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

7

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

8

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

9

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

10

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

11

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির

12

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

13

আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

14

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

15

জগন্নাথপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

16

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

17

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

18

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদে

19

সন্ত্রাসবিরোধী মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

20